বিনোদিনী
কনেবউ পথ আগলায় ।অন্যপুরুষ এলো বিয়ের পিঁড়িতে!
পাখি নয়, কুশবন চিরে বেরিয়ে পরেছে ডিম ।
কেউ জানবে না সে ই লাবণ্যময়ী ।
ঘুমের ভেতর ঘুম ।রূপকথা ।বীজ ।
বাড়ি ফেরা নেই ।শিকেয় চোদ্দোবাতি...কৃষ্ণপক্ষের
শুরু
শাঁখ ও উলুর ধ্বনি গ্রামে ।কাজল মাখানো শিশুর
সহজ-পাঠ
ঝাঁপিতে আলোর মালা - ঘরে ।
মোষের পিঠের থেকে নেমে আসছেন সূর্য-দেবতা ।
এয়োতি চিহ্নে জট ও উকুন ।লাল রং লেপা চুলে
গালে পক্সের গুটি...জুঁই ফুলে সাজানো খোঁপা ।
প্রথম প্রহরে নুন মুখে নিয়ে ভেসে উঠি ।ভাঙা
কুলো নিয়ে ছাই ফেলে কলাবতী বউ ।
পান্তা ফুরিয়েছে মা রাতে ।আজ আর কাঁদিস না তুই
বাকি দেহটুকু হেসে ওঠে খিল খিল...